আইএসএল থেকে নাম তুলে নিল জামশেদপুর এফসির
কলকাতা, ১ আগস্ট (হি.স.): টানা ৯ বছর খেলার পর আইএসএল থেকে নাম তুলে নিল জামশেদপুর এফসি। ২০১৭-১৮ মরশুমে আইএফএলে আত্মপ্রকাশ করেছিল জামশেদপুর। ২০২১-২২ মরসুমে তারা আইএসএল লিগ শিল্ড জিতেছিল। শুক্রবার রাতে ২০২৬-২৭ মরশুম থেকে আইএসএলে অংশ না নেওয়ার সিদ্ধান্
আইএসএল থেকে নাম তুলে নিল জামশেদপুর এফসির


কলকাতা, ১ আগস্ট (হি.স.): টানা ৯ বছর খেলার পর আইএসএল থেকে নাম তুলে নিল জামশেদপুর এফসি। ২০১৭-১৮ মরশুমে আইএফএলে আত্মপ্রকাশ করেছিল জামশেদপুর। ২০২১-২২ মরসুমে তারা আইএসএল লিগ শিল্ড জিতেছিল। শুক্রবার রাতে ২০২৬-২৭ মরশুম থেকে আইএসএলে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে তারা।

নতুন নিয়মের আওতায় নির্ধারিত সময়ের মধ্যে ৫৫ লক্ষ টাকা অংশগ্রহণ ফি ৩১ জুলাই এর মধ্যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে জমা দিতে ব্যর্থ হওয়ার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে জামশেদপুর এফসি।

এআইএফএফ সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত সুযোগ দিলেও, ইন্টার কাশী অর্থ জমা দেয়। কিন্তু জামশেদপুর এফসি সেটা করতে ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, আইএসএলের ১২টি ক্লাব অংশগ্রহণ ফির অর্থ জমা দিয়েছে নির্ধারিত সময়ের আগেই।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande