কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা
শ্রীনগর, ১ আগস্ট (হি.স.): সন্ত্রাসবাদী হামলায় ফের রক্ত ঝরেছে কাশ্মীর উপত্যকায়। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে দুই পরিযায়ী শ্রমিকের। নিহত দুই পরিযায়ী শ্রমিক ছত্তিশগড়ের বাসিন্দা। গত সন্ধ্যায় কুলগাম জেলার কেলাম এলাকায় একটি
কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা


শ্রীনগর, ১ আগস্ট (হি.স.): সন্ত্রাসবাদী হামলায় ফের রক্ত ঝরেছে কাশ্মীর উপত্যকায়। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে দুই পরিযায়ী শ্রমিকের। নিহত দুই পরিযায়ী শ্রমিক ছত্তিশগড়ের বাসিন্দা। গত সন্ধ্যায় কুলগাম জেলার কেলাম এলাকায় একটি ইটভাটায় অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। নিহত দুই শ্রমিক সেখানেই কাজ করতেন। জঙ্গিদের গুলিতে গতকালই একজনের মৃত্যু হয়েছিল। আরও একজন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, শনিবার তাঁরও মৃত্যু হয়েছে।

সন্ত্রাসী হামলায় ছত্তিশগড়ের দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। নিহতদের পরিবারকে মাথাপিছু ২০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছেন তিনি। শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সাই এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক বলে অভিহিত করেন। কাজের সন্ধানে কুলগামে যাওয়া ওই পরিযায়ী শ্রমিকদের হত্যার তীব্র নিন্দা জানান তিনি। নিহতরা হলেন শক্তি জেলার দীপক রাত্রে এবং সারণগড়-বিলাইগড় জেলার ভূপেন্দ্র ভৈনা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande