লুধিয়ানা-জাখাল প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা জিন্দ পর্যন্ত সম্প্রসারিত
নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): আঞ্চলিক রেল যোগাযোগ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ভারতীয় রেল দৈনিক লুধিয়ানা-জাখাল প্যাসেঞ্জার ট্রেনের যাত্রাপথ জিন্দ পর্যন্ত সম্প্রসারণের অনুমোদন দিয়েছে। রেল মন্ত্রক জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে লুধিয়ানা ও জিন্দের মধ্যে স
লুধিয়ানা-জাখাল প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা জিন্দ পর্যন্ত সম্প্রসারিত


নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): আঞ্চলিক রেল যোগাযোগ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ভারতীয় রেল দৈনিক লুধিয়ানা-জাখাল প্যাসেঞ্জার ট্রেনের যাত্রাপথ জিন্দ পর্যন্ত সম্প্রসারণের অনুমোদন দিয়েছে। রেল মন্ত্রক জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে লুধিয়ানা ও জিন্দের মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে, যা পঞ্জাব ও হরিয়ানার মধ্যে যাতায়াতকারী নিত্যযাত্রী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ যাত্রীদের জন্য সুবিধাজনক হবে।

এই সম্প্রসারণের ফলে, ৫৪০৫৪ নম্বর ট্রেনটি এখন লুধিয়ানা থেকে জিন্দ পর্যন্ত এবং ৫৪০৫৩ নম্বর ট্রেনটি জিন্দ থেকে লুধিয়ানা পর্যন্ত চলাচল করবে। রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী, ট্রেনটির যাত্রাপথের দূরত্ব ১২৮ কিলোমিটার থেকে বেড়ে ২০০ কিলোমিটার হবে, যার ফলে এই দুটি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে যাত্রীদের জন্য নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande