
কলকাতা, ১ আগস্ট (হি.স.): শনিবার মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বই সিটি এফসি থেকে ভারতীয় আন্তর্জাতিক খেলোয়াড় লালিয়ানজুয়ালা ছাংতেকে দলে স্বাক্ষর করিয়েছে। এই উইঙ্গার তিন বছরের চুক্তিতে সবুজ-মেরুন দলে যোগ দিয়েছেন।
গত চার বছর ধরে মুম্বই সিটি এফসি-র হয়ে ৯১টি আইএসএল ম্যাচে ৩০টি গোল করেছেন ছাংতে এবং লিগ শিল্ড ও আইএসএল কাপ জিতেছেন। আর ভারতীয় দলের হয়ে ছাংতে ৫৫টি ম্যাচ খেলে নয়টি গোল করেছেন।
মোহনবাগানে যোগ দিয়ে ছাংতে বলেন, “ অনেক দিনের স্বপ্ন ছিল সবুজ-মেরুন জার্সি পরার। মোহনবাগানে যোগ দিয়ে আমার সেই স্বপ্ন সত্যি হয়েছে।
আরও যোগ করেন যে, আইএসএল-এ চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো কলকাতা ডার্বির স্বাদ নেওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি