সেমিকন্ডাক্টর উৎপাদনের নতুন যাত্রায় ভারত দ্রুত এগিয়ে চলেছে : প্রধানমন্ত্রী
মহীশূর, ১ আগস্ট (হি.স.): সেমিকন্ডাক্টর উৎপাদনের নতুন যাত্রায় ভারত দ্রুত এগিয়ে চলেছে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কর্ণাটকের মহীশূরে স্বামী বিবেকানন্দ কালচারাল ইয়ুথ সেন্টার – বিবেকানন্দ স্মারকের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেন, এখন
প্রধানমন্ত্রী


মহীশূর, ১ আগস্ট (হি.স.): সেমিকন্ডাক্টর উৎপাদনের নতুন যাত্রায় ভারত দ্রুত এগিয়ে চলেছে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কর্ণাটকের মহীশূরে স্বামী বিবেকানন্দ কালচারাল ইয়ুথ সেন্টার – বিবেকানন্দ স্মারকের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেন, এখন ভারতের অর্থনীতি দ্রুততম গতিতে এগিয়ে চলেছে। এর মূলে রয়েছে ভারতের যুবশক্তির সামর্থ্য। এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম রয়েছে ভারতের। আর এর কারণও হলো ভারতের যুবশক্তির সামর্থ্য। এখন ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। আর এর কারণও হলো ভারতের যুবশক্তির সামর্থ্য। এখন ভারতে তৈরি ডিজিটাল সমাধানগুলো বিশ্বের অনেক দেশের কাছে অনুপ্রেরণা হয়ে উঠছে। আর এর কারণও হলো ভারতের যুবশক্তির সামর্থ্য। প্রধানমন্ত্রী আরও বলেন, এখন ভারত সেমিকন্ডাক্টর উৎপাদনের নতুন যাত্রাপথে দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আর তাও সম্ভব হয়েছে ভারতের যুবশক্তির কল্যাণে।

স্বামী বিবেকানন্দকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, স্বামী বিবেকানন্দ যুবকদের শিক্ষাকে দেশ গঠনের একটি শক্তিশালী ভিত্তি হিসেবে বিবেচনা করতেন। তিনি দেখেছিলেন, বিশ্বের বিভিন্ন দেশ কীভাবে তাদের যুবকদের শিক্ষিত করছে। কিন্তু দুর্ভাগ্যবশত, সেই সময় ভারত ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। ভারতের যুবকরাও দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিল। প্রধানমন্ত্রী আরও বলেন, স্বামী বিবেকানন্দ জি ভারতীয় চেতনা আত্মস্থ করেছিলেন। তিনি শাস্ত্র আত্মস্থ করেছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande