নতুন বিমানবন্দর পেল অন্ধ্রপ্রদেশ, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রীর
বিজয়নগরম, ১ আগস্ট (হি.স.): নতুন বিমানবন্দর পেল অন্ধ্রপ্রদেশে। শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরামে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্বোধন করেন তিনি। এছাড়াও ১৭ হাজার ৯০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের
নতুন বিমানবন্দর পেল অন্ধ্রপ্রদেশ, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রীর


বিজয়নগরম, ১ আগস্ট (হি.স.): নতুন বিমানবন্দর পেল অন্ধ্রপ্রদেশে। শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরামে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্বোধন করেন তিনি। এছাড়াও ১৭ হাজার ৯০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু। আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী এদিন বিমানবন্দরটি ঘুরে দেখেন। পরম্পরাগত 'ধিমসা' নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জমকালো অভ্যর্থনা জানানো হয়। এদিন প্রধানমন্ত্রী বলেন, প্রায় ১৮,০০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে। বিমানবন্দরের পাশাপাশি এই প্রকল্পগুলো সড়ক ও জ্বালানি নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। এই উদ্যোগগুলি অন্ধ্রপ্রদেশের দ্রুত উন্নয়নের প্রতীক। আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। 'ধিমস' নৃত্য প্রসঙ্গে তিনি বলেন, ১৩,০০০-এরও বেশি আদিবাসী মহিলার অংশগ্রহণ ও নিষ্ঠা এবং সেই সঙ্গে আদিবাসী সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা ছিল সত্যিই অসাধারণ। এটি ভারতের সমৃদ্ধ বৈচিত্র্যকে প্রতিফলিত করেছে এবং দেখিয়েছে যে কীভাবে আদিবাসী সমাজের ঐতিহ্য ও সংস্কৃতি এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের কাছে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande