ভারত ক্রমাগত নীল অর্থনীতিকে শক্তিশালী করছে : প্রধানমন্ত্রী
বিজয়নগরম, ১ আগস্ট (হি.স.): ভারত ক্রমাগত নীল অর্থনীতিকে শক্তিশালী করছে, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ক্রমাগত ''ব্লু
প্রধানমন্ত্রী


বিজয়নগরম, ১ আগস্ট (হি.স.): ভারত ক্রমাগত নীল অর্থনীতিকে শক্তিশালী করছে, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ক্রমাগত 'ব্লু ইকোনমি' বা নীল অর্থনীতিকে শক্তিশালী করে চলেছে। আমাদের লক্ষ্য হলো সমগ্র অঞ্চলটিকে একটি উপকূলীয় অর্থনৈতিক করিডোর হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্যকে সামনে রেখেই বিশাখাপত্তনম থেকে কৃষ্ণপত্তনম পর্যন্ত আমাদের পুরনো বন্দরগুলোকে আধুনিকীকরণ করা হচ্ছে। এর পাশাপাশি, আমরা মুলাপ্পেটা ও রামায়াপত্তনমে নতুন বন্দরও নির্মাণ করছি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, আমাদের সরকারের মূলমন্ত্র হলো— বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি করে। তাই, সরকারও নিজস্ব পক্ষ থেকে বিনিয়োগ বাড়িয়েছে এবং আমরা বেসরকারি সেক্টরকেও বিনিয়োগ করতে উৎসাহিত করছি। কারণ বিনিয়োগ বাড়লে উৎপাদন বৃদ্ধি পায়। উৎপাদন বাড়লে রপ্তানি বাড়ে, এবং রপ্তানি বাড়লে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আর কর্মসংস্থান বাড়লে মানুষের আয় বাড়ে এবং পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নত হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande