সাফ চ্যাম্পিয়নশিপ: ভারত-পাকিস্তান এক গ্রুপে
কলকাতা, ১ আগস্ট (হি.স.): ভুটানের রাজধানী থিম্পুতে শনিবার সাফের ড্র অনুষ্ঠিত হয়। এই ড্রয়ে রাখা হয়নি নেপালকে। গত বছরের জেন-জি আন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনে ফেডারেশনের উপর তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে দেশটিকে নিষেধাজ্ঞা দেয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফ
সাফ চ্যাম্পিয়নশিপ:  ভারত-পাকিস্তান এক গ্রুপে


কলকাতা, ১ আগস্ট (হি.স.): ভুটানের রাজধানী থিম্পুতে শনিবার সাফের ড্র অনুষ্ঠিত হয়। এই ড্রয়ে রাখা হয়নি নেপালকে। গত বছরের জেন-জি আন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনে ফেডারেশনের উপর তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে দেশটিকে নিষেধাজ্ঞা দেয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে মালদ্বীপ। ২০২৩ সালের মতো এবারও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পড়েছে একই গ্রুপে।

‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা ও ভুটান।

আগামী ৪ নভেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়ে ১৭ নভেম্বর শেষ হবে। টুর্নামেন্টের সব ম্যাচ হবে ঢাকায়।

প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন ভারত, এ পর্যন্ত নয়টি শিরোপা জিতেছে তারা। ভারতের বাইরে একাধিক শিরোপা আছে কেবল মালদ্বীপের। ২০০৮ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দ্বীপ দেশটি। এছাড়া বাংলাদেশ (২০০৩), আফগানিস্তান (২০১৩), শ্রীলঙ্কা (১৯৯৫) ট্রফিটি জিতেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande