মহীশূরে স্বামী বিবেকানন্দ কালচারাল ইয়ুথ সেন্টারের উদ্বোধন প্রধানমন্ত্রীর
মহীশূর, ১ আগস্ট (হি.স.): কর্ণাটকের মহীশূরে স্বামী বিবেকানন্দ কালচারাল ইয়ুথ সেন্টারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার উদ্বোধনের পরে পুজো করেন তিনি। রামকৃষ্ণ পরমহংসের বিগ্রহের সামনে আরতি করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। অন্ধ্রপ্রদে
মহীশূরে স্বামী বিবেকানন্দ কালচারাল ইয়ুথ সেন্টারের উদ্বোধন প্রধানমন্ত্রীর


মহীশূর, ১ আগস্ট (হি.স.): কর্ণাটকের মহীশূরে স্বামী বিবেকানন্দ কালচারাল ইয়ুথ সেন্টারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার উদ্বোধনের পরে পুজো করেন তিনি। রামকৃষ্ণ পরমহংসের বিগ্রহের সামনে আরতি করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। অন্ধ্রপ্রদেশ থেকে প্রধানমন্ত্রী মোদী এদিন কর্ণাটক সফরে যান।

সেখানে মহীশূরে শ্রী রামকৃষ্ণ আশ্রমে ‘স্বামী বিবেকানন্দ কালচারাল ইয়ুথ সেন্টার’ বা ‘বিবেক স্মারক’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ১৮৯২ সালে স্বামী বিবেকানন্দের মহীশূর সফরের স্মৃতিতে এটি নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী এদিন বিবেকানন্দ মেমোরিয়াল বিষয়ক একটি বিশেষ চলচ্চিত্র দেখেন, রামকৃষ্ণ পরমহংস, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং একটি শিব মন্দিরে পূজার্চনা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande