
কলকাতা, ১১ আগস্ট হি. স.) : মঙ্গলবার কলকাতা ফুটবল লিগের তৃতীয় ডিভিশনের ২ টি খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আইএফএর তরফেও সরকারি ভাবে জানানো হয়েছে যে, মৈত্রী সঙ্ঘ ও রাখী সঙ্ঘের মধ্যে খেলা বাতিল হয়েছে। সেইসঙ্গে বালি প্রতিভা ও গীতা স্পোর্টস তালতলা ইনস্টিটিউট এর মধ্যে ও খেলা হয় নি। গরলগাছা স্পোর্টিং ক্লাব ও আলিপুর স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা ১-১ গোলে অমীমাংসিত । এ আর নালন্দা বরানগর শিবশঙ্কর স্পোর্টিং ক্লাব ৫ - ২ গোলে জিতেছে। হারল মনোহরপুকুর মিলন সমিতি। জ্যোতির্ময় আ্যথলেটিক ক্লাব ২ গোলে জিতল। এই খেলায় গ্রীয়ার স্পোর্টিং ক্লাব হারল। এদিকে, প্রথম ডিভিশনের খেলায় এদিন বড়িশা স্পোর্টিং ক্লাব ১-০ ব্যবধানে জিতল। এফ সি আই ( পূর্বাঞ্চল শাখা) পরাজিত হয়েছে ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত