
কলকাতা, ১১ আগস্ট (হি.স.): ষোলটি দল, চারটি পুল, এবং ফরম্যাটে একটি বড় পরিবর্তন — এফআইএইচ হকি বিশ্বকাপ ২০২৬-এর পুরুষদের ড্র এমন একটি টুর্নামেন্টের রূপরেখা নির্ধারণ করেছে, যা পূর্ববর্তীতে ছিল না। যৌথ আয়োজক বেলজিয়াম ও নেদারল্যান্ডস। প্রতিযোগিতা শুরু ১৫ থেকে ৩০ আগস্ট। প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবারের মতো পুল পর্ব ও সেমিফাইনালের মাঝে কোনো কোয়ার্টার ফাইনাল পর্ব নেই।
১৫ আগস্ট ওয়েলসের ম্যাচ দিয়ে ভারত অভিযান শুরু করবে।
পুরুষদের এফআইএইচ হকি বিশ্বকাপ গ্রুপসমূহ:
পুল এ: আর্জেন্টিনা, জাপান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড
পুল বি: বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, মালয়েশিয়া
পুল সি: অস্ট্রেলিয়া, স্পেন, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা
পুল ডি: ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, ওয়েলস।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি