জামিন খারিজ, তিন দিনের পুলিশ হেফাজতে ক্রিকেটার অভিষেক পোরেল
কলকাতা, ১১ আগস্ট (হি.স.): ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া বাংলার ক্রিকেটার তথা আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা অভিষেক পোরেলের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। মঙ্গলবার তাঁকে হুগলির চুঁচুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হলে আদা
ধর্ষণের অভিযোগে দিল্লি ক্যাপিটালস ও বাংলার ক্রিকেটার অভিষেক পোরেল গ্রেপ্তার।


কলকাতা, ১১ আগস্ট (হি.স.): ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া বাংলার ক্রিকেটার তথা আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা অভিষেক পোরেলের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। মঙ্গলবার তাঁকে হুগলির চুঁচুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হলে আদালত তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

এর আগে কর্ণাটকের এক মেডিকেল ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিষেক পোরেলকে গ্রেফতার করে হুগলি জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তা পালন না করার অভিযোগে ওই তরুণী মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

হুগলি (গ্রামীণ) জেলার পুলিশ সুপার কুমার ভূষণ সিং জানিয়েছিলেন, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি তাঁকে গ্রেফতারের জন্য আদালতের নির্দেশও ছিল। সোমবার রাতে হুগলির চুঁচুড়ার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ নম্বর ধারা-সহ একাধিক ধারায় অভিষেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের কয়েকটি ধারাতেও মামলা দায়ের করা হয়েছে।

আদালতের নির্দেশের পর আগামী তিন দিন অভিষেক পোরেলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande