
নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): বিরোধীদের তুমুল হইহট্টগোলে মঙ্গলবারও অচল সংসদ। বিভিন্ন ইস্যুতে লোকসভা ও রাজ্যসভায় হট্টগোল করেন কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা এগারোটা থেকে শুরু হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। শুরু থেকেই বিভিন্ন ইস্যুতে হট্টগোল করেন বিরোধীরা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বারবার তাঁদের শান্ত হওয়ার আহ্বান জানান। কিন্তু, তাতে বিরোধীরা কর্ণপাত করেননি। তাই লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। রাজ্যসভার অধিবেশন প্রথমে দুপুর বারোটা এবং পরে দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ