জব্বলপুর রেল স্টেশনের একটি ট্রেনের এসি কোচে অগ্নিকান্ড
জব্বলপুর , ১১ আগস্ট (হি. স.): মধ্যপ্রদেশের জব্বলপুর রেল স্টেশনে মঙ্গলবার সকালে অগ্নিকান্ড ঘটেছে। ৬ নম্বর প্ল্যাটফর্মের একটি ট্রেনের এসি কোচে আগুন লেগে যায়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছ
জবলপুর রেল স্টেশনের একটি ট্রেনের এসি কোচে অগ্নিকান্ড


জব্বলপুর , ১১ আগস্ট (হি. স.): মধ্যপ্রদেশের জব্বলপুর রেল স্টেশনে মঙ্গলবার সকালে অগ্নিকান্ড ঘটেছে। ৬ নম্বর প্ল্যাটফর্মের একটি ট্রেনের এসি কোচে আগুন লেগে যায়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে সকাল প্রায় সাড়ে ৯টায়। ৬ নম্বর প্ল্যাটফর্মে পার্ক করা ট্রেনের কোচ থেকে ধোঁয়া ও আগুন উঠতে দেখে যায়। খবর পেয়ে রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীকে খবর দেন। এর কিছুক্ষণ পরেই দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

রেল আধিকারিকদের মতে, যে কোচটিতে আগুন লেগেছে সেটি যাত্রিবাহী নয়। এটি রেলওয়ে বিভাগীয় এবং অভ্যন্তরীণ কাজের জন্য ব্যবহৃত হয়। আগুন লাগার সময় কোচটিতে কোনও যাত্রী উপস্থিত ছিলেন না।

পশ্চিম মধ্য রেলওয়ের জব্বলপুর বিভাগের প্রধান জনসংযোগ কর্মকর্তা হর্ষিত শ্রীবাস্তব জানিয়েছেন যে, আগুন লাগার কারণ এখনও অজানা। দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপের কারণে সময়মতো আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। এই ঘটনায় কেউ আহত হননি। বিষয়টি তদন্তের জন্য একটি দল গঠন করা হচ্ছে। তদন্তের পরেই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande