২৫ আগস্ট থেকে আমেরিকা-সহ ত্রিদেশীয় সফরে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত
নাগপুর, ১১ আগস্ট (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত আগামী ২৫ আগস্ট থেকে ত্রিদেশীয় সফরে রওনা হবেন। তিনি আমেরিকা, কানাডা ও ব্রিটেন সফরে যাবেন। তিনটি দেশে বেশ কিছু কর্মসূচিতে যোগ দেবেন সঙ্ঘ প্রধান। মঙ্গলবার সকালে আরএস
২৫ আগস্ট থেকে আমেরিকা-সহ ত্রিদেশীয় সফরে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত


নাগপুর, ১১ আগস্ট (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত আগামী ২৫ আগস্ট থেকে ত্রিদেশীয় সফরে রওনা হবেন। তিনি আমেরিকা, কানাডা ও ব্রিটেন সফরে যাবেন। তিনটি দেশে বেশ কিছু কর্মসূচিতে যোগ দেবেন সঙ্ঘ প্রধান।

মঙ্গলবার সকালে আরএসএস-এর প্রচার প্রমুখ সুনীল আম্বেকর এক্স মাধ্যমে জানিয়েছেন, বিদেশের স্থানীয় সংগঠন ও সংস্থাগুললির আমন্ত্রণে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত আগামী ২৫ আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রিটেন সফর করবেন। এই সফরটি আরএসএস-এর চলমান শতবর্ষ উদযাপনের সঙ্গেই সম্পর্কিত।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande