
মুম্বই, ১৭ আগস্ট (হি.স.): আগুন লেগে আতঙ্ক ছড়ালো মুম্বইয়ের আয়কর ভবনে। সোমবার দুপুরে মহর্ষি কার্ভে রোডে অবস্থিত আয়কর ভবনের বেসমেন্টে আগুন লাগে। এই ঘটনায় কেউ আহত হননি। এসিপি নীলেশ বাগুল বলেন, সোমবার দুপুর ১.১৫ মিনিটে অগ্নিকাণ্ডের বিষয়ে একটি খবর পাওয়া যায়। আয়কর ভবনের বেসমেন্টে আগুন লেগেছে, যেখানে বর্জ্য পদার্থ বা আবর্জনা রাখা থাকে। ভবনের অধিকাংশ কর্মীকে— প্রায় ১,৮০০ জনকে নিরাপদে বাইরে বের করে আনা হয়েছে। তবে তল্লাশির কাজ এখনও চলছে। এখন পর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কীভাবে আগুন লাগল, তা দমকল কর্মীরা খতিয়ে দেখছেন। এই অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ