ফাঁসির বদলে বিকল্প পদ্ধতির দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি স)। মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ফাঁসির বদলে বিকল্প পদ্ধতি চালুর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই রায় দিয়েছে। ফলে আপাতত দেশে মৃত্যুদণ্ড কার্যকরের প্রচলিত পদ্ধতি হ
সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি স)। মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ফাঁসির বদলে বিকল্প পদ্ধতি চালুর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই রায় দিয়েছে। ফলে আপাতত দেশে মৃত্যুদণ্ড কার্যকরের প্রচলিত পদ্ধতি হিসেবে ফাঁসিই বহাল থাকছে।

বরিষ্ঠ আইনজীবী ঋষি মালহোত্রার দায়ের করা জনস্বার্থ মামলায় ফৌজদারি কার্যবিধির ৩৫৪(৫) ধারার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়েছিল। ওই ধারায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিকে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁস’ দেওয়ার নির্দেশের কথা রয়েছে। আবেদনে ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইঞ্জেকশন, গুলি, বিদ্যুৎস্পৃষ্ট করা বা গ্যাস চেম্বারের মতো বিকল্প পদ্ধতির দাবি ওঠে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande