
পাটনা, ১৭ আগস্ট (হি.স.): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার বিহারের রাজগীরে, নালন্দা বিশ্ববিদ্যালয়ে ৫০০-র বেশি বুথ লেভেল অফিসার বা বিএলও-দের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে মিলিত হন। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো নির্বাচন পদ্ধতিকে আরও কার্যকরী, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং নাগরিক কেন্দ্রিক করে গড়ে তোলা। এরপর তিনি পাটনায়, ইলেকশন লিটেরেশি ক্লাব দ্বিতীয় পর্যায়ের সূচনা করেন।
পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি— সেই ‘বুথ লেভেল অফিসার’ বা বুথ-স্তরের আধিকারিকদের সঙ্গে মতবিনিময়ের সৌভাগ্য আমার হয়েছিল। আমরা ভোটার তালিকা, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং ভোট গণনা প্রক্রিয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের দ্বারা পরিচালিত সমসাময়িক নিরীক্ষা নিয়ে আলোচনা করেছি। এছাড়া, তাঁদের চমৎকার প্রস্তুতির জন্য এবং কেবল বিহার অথবা ভারত নয়, বরং সমগ্র বিশ্বের সামনে এক দৃষ্টান্তমূলক পথ তৈরি করার জন্য আমি আমাদের বুথ লেভেল অফিসারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ