
কলকাতা, ১৭ আগস্ট (হি স)। সিপিএমআই-এর কার্যালয়ে ভারতের
জাতীয় পতাকাকে নিচে রেখে দলের পতাকাকে উচ্চে রাখা নিয়ে সামাজিক মাধ্যমে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। ওই কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন সংক্রান্ত ভিডিয়ো ভাইরাল হয়েছে!
এরকম একটি ভিডিয়ো পোস্টে সোমবার বেলা ১১টা পর্যন্ত প্রতিক্রিয়া ৭ হাজার ৭০০। বিশ্বজিৎ দাস লিখেছেন, “নিঃসন্দেহে ঘটনা দূর্ভাগ্যজনক! তবে এসব ব্যতিক্রমী ও বিচ্ছিন্ন ঘটনা কখনোই উদাহরণ নয়। গোটা রাজ্যেই সিপিআইএম সহ বামপন্থী দলগুলো শ্রদ্ধা ও নিষ্ঠার সাথেই তাদের নিজেদের দলীয় দপ্তর গুলোতে জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে ৮০ তম স্বাধীনতা দিবস পালন করেছেন।”
সুমন পটুয়া লিখেছেন, “এরাই আবার বিজেপিকে তাড়িয়ে নতুন করে প্রধানমন্ত্রী হওয়া স্বপ্ন দেখছে।”
পৃথক পোস্টে সৌরভ শীল লিখেছেন, “সিপিএম, কমিউনিস্ট এরা দেশদ্রোহী আমার আগের কয়েকটা পোস্টে বলেছিলাম তাই আমাকে বাজে ভাষায় আক্রমণও করা হয়েছিল, আজ স্বাধীনতা দিবসের দিন ভারতের পতাকা দলীয় পতাকার নিচে রাখায় আবার প্রমাণ হলো সিএমএম দেশকে ভালবাসতে পারেনা সম্মান করতে পারে না এরা দেশদ্রোহী।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত