জিএসআই-এর স্বাধীনতা দিবস উদ্যাপন, বিজ্ঞানচর্চা ও দেশগঠনে অঙ্গীকার পুনর্ব্যক্ত
কলকাতা, ১৫ অগস্ট (হি. স.) : দেশজুড়ে উৎসাহ ও দেশাত্মবোধের আবহে স্বাধীনতা দিবস উদ্যাপন করল কেন্দ্রীয় খনি মন্ত্রকের অধীন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই)। কলকাতার কেন্দ্রীয় সদর দফতরে ‘বন্দে মাতরম্’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জিএ
৮০ তম স্বাধীনতা দিবস উদ্যাপনে  - জি এস আই


কলকাতা, ১৫ অগস্ট (হি. স.) : দেশজুড়ে উৎসাহ ও দেশাত্মবোধের আবহে স্বাধীনতা দিবস উদ্যাপন করল কেন্দ্রীয় খনি মন্ত্রকের অধীন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই)। কলকাতার কেন্দ্রীয় সদর দফতরে ‘বন্দে মাতরম্’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জিএসআই-এর ডিরেক্টর জেনারেল বর্ষা অশোক আগলাওয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন এডিজি (এফ) জয়দীপ গুহ, এডিজি (পিএসএস) প্রদীপ সিংহ-সহ আধিকারিক ও কর্মীরা।

ওই অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘বিকশিত ভারত @২০৪৭’ গড়ার লক্ষ্যে জিএসআই কর্মীদের নতুন করে দায়বদ্ধ হওয়ার আহ্বান জানান আগলাওয়ে। ১৭৫ বছরেরও বেশি সময়ের ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি, খনিজ অনুসন্ধান, ভূ-ঝুঁকি নিরূপণ ও বৈজ্ঞানিক গবেষণায় সংস্থার ভূমিকার কথা তুলে ধরেছেন।

এই প্রসঙ্গে তিনি আরও জানান, ২০১৫ সালের এমএমডিআর সংশোধনী আইনের কাঠামো কার্যকর হওয়ার পর কেন্দ্র ও রাজ্য সরকারকে ৭৩০টিরও বেশি জিওলজিক্যাল রিপোর্ট ও মেমোরেন্ডাম হস্তান্তর করেছে জিএসআই। এর মধ্যে ১৯৯টি রিপোর্ট গুরুত্বপূর্ণ ও কৌশলগত খনিজ নিয়ে।

প্রসঙ্গত, খনিজ অনুসন্ধানে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ড্রোন-ভিত্তিক ম্যাগনেটিক সার্ভে-সহ আধুনিক প্রযুক্তির ব্যবহারের কথাও তুলে ধরা হয়। শেষে ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচিতে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande