নিতিনের নতুন টিম ঘোষণা; কোষাধ্যক্ষ পীযূষ, স্মৃতি সাধারণ সম্পাদিকা
নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.): নতুন টিম তৈরি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সোমবার দলের নতুন পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন নিতিন নবীন। দলের সাংগঠনিক পদে বেশ কয়েকজন নতুন মুখকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। সুনীল বনসল ও বিনোদ তাওয়াড়ের
নিতিনের নতুন টিম ঘোষণা; কোষাধ্যক্ষ পীযূষ, স্মৃতি সাধারণ সম্পাদিকা


নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.): নতুন টিম তৈরি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সোমবার দলের নতুন পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন নিতিন নবীন। দলের সাংগঠনিক পদে বেশ কয়েকজন নতুন মুখকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। সুনীল বনসল ও বিনোদ তাওয়াড়ের মতো শীর্ষস্থানীয় নেতারা জাতীয় সাধারণ সম্পাদকের পদে বহাল রয়েছেন। ১৩ জন জাতীয় সহ-সভাপতি এবং ১৬ জন জাতীয় সম্পাদক নিয়োগ করেছে বিজেপি।

বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তীরথ সিং রাওয়াত, রাম মাধব, বৈজয়ন্ত জয় পান্ডা, ডি পুরন্দেশ্বরী, রেখা ভার্মা, বর্ষাবেন নরেন্দ্রভাই দোশি, ভারতী প্রবিন পওয়ার, মনপ্রীত সিং বাদল, লাল সিং আর্য, এম নাগরাজা, তারিক মনসুর এবং মধুচন্দ্র কর হলেন দলের জাতীয় সহ-সভাপতি। এছাড়াও বিনোদ তাওড়ে ও স্মৃতি ইরানি দলের জাতীয় সাধারণ সম্পাদক। দলের কোষাধ্যক্ষ হলেন পীযূষ গোয়েল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande