পশ্চিমবঙ্গে ৫৩ লক্ষেরও বেশি পরিবার স্ব-গণনা সম্পন্ন করেছেন : নিখিল পবন কল্যাণ
কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): জনগণনা কার্যক্রম নিয়ে সোমবার কলকাতায় একটি সাংবাদিক বৈঠক করেন পশ্চিমবঙ্গের জনগণনা কার্য নির্দেশক নিখিল পবন কল্যাণ। রাজ্যে স্ব-গণনা প্রক্রিয়ায় নাগরিকদের উল্লেখযোগ্য অংশগ্রহণের প্রশংসা করেন তিনি। এদিন তিনি বলেন, প্রথম পর
পশ্চিমবঙ্গে ৫৩ লক্ষেরও বেশি পরিবার স্ব-গণনা সম্পন্ন করেছেন : নিখিল পবন কল্যাণ


কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): জনগণনা কার্যক্রম নিয়ে সোমবার কলকাতায় একটি সাংবাদিক বৈঠক করেন পশ্চিমবঙ্গের জনগণনা কার্য নির্দেশক নিখিল পবন কল্যাণ। রাজ্যে স্ব-গণনা প্রক্রিয়ায় নাগরিকদের উল্লেখযোগ্য অংশগ্রহণের প্রশংসা করেন তিনি।

এদিন তিনি বলেন, প্রথম পর্বের প্রথম ধাপ স্ব-গণনা সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপের গৃহ তালিকাভুক্তিকরণ ১৬ আগস্ট থেকে শুরু হয়ে গেছে। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ দেশে সর্বোচ্চ স্ব-গণনা নথিভুক্ত করেছে, ৫৩ লক্ষেরও বেশি পরিবার প্রক্রিয়াটি সম্পন্ন করেছে। এটি রাজ্যের আনুমানিক পরিবার সংখ্যার প্রায় এক-চতুর্থাংশ বলে জানান তিনি। স্ব-গণনা প্রক্রিয়ায় অংশগ্রহণকারী উত্তরদাতাদের প্রায় ৯৩ শতাংশ সফলভাবে তাঁদের গণনা সম্পন্ন করেছেন। তিনি বলেন, চলমান গৃহ তালিকাভুক্তিকরণ পর্বে গণনাকারীরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য রাজ্যজুড়ে প্রতিটি ঘর পরিদর্শন করবেন।

যেসব নাগরিক স্ব-গণনা সম্পন্ন করতে পারেননি তাঁদের উদ্বেগের নিরসন করেন তিনি। গৃহ তালিকাভুক্তিকরণ পর্ব বাকি থাকা পরিবারগুলিকে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। জনগণনা অধিকর্তা আরও জানান, নাগরিকরা গৃহ তালিকাভুক্তিকরণ প্রক্রিয়া থেকে বাদ পড়লে যাতে নির্দিষ্ট গণনাকারীকে চিহ্নিত করতে এবং তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন, তার জন্য গণনাকারী স্টিকার সুবিধা প্রদান করা হয়েছে। প্রাথমিক পরিদর্শনের সময় যে গৃহগুলি বন্ধ পাওয়া যাবে, গণনাকারীরা সেগুলিতে পুনরায় যাবেন, যাতে কোনও যোগ্য পরিবার এই কার্যক্রম থেকে বাদ না পড়েন। তিনি আরও বলেন, জনগণনা কার্যক্রমে শুধুমাত্র আবাসিক গৃহগুলিই নয়, বাণিজ্যিকভাবে ব্যবহৃত ঘরগুলিও অন্তর্ভুক্ত করা হবে, যার জন্য উপযুক্ত তথ্য সংগ্রহ নিশ্চিত করতে একটি পৃথক প্রশ্নাবলী প্রস্তুত করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande