পূর্ব রেলের আরপিএফ-এর উদ্যোগে ৮০-তম স্বাধীনতা দিবসে সচেতনতা অভিযান সম্পন্ন হল
কলকাতা, ১৭ আগস্ট (হি. স.) : পূর্ব রেলের আরপিএফ-এর উদ্যোগে ৮০-তম স্বাধীনতা দিবসে সচেতনতা অভিযান সম্পন্ন হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপত্তা সচেতনতা ও জনসংযোগ কর্মসূচির আয়োজন করল পূর্ব রেলের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)। হাওড়া, শিয়ালদহ, আসানসো
পূর্ব রেলের অভিনব উদ্যোগ


কলকাতা, ১৭ আগস্ট (হি. স.) : পূর্ব রেলের আরপিএফ-এর উদ্যোগে ৮০-তম স্বাধীনতা দিবসে সচেতনতা অভিযান সম্পন্ন হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপত্তা সচেতনতা ও জনসংযোগ কর্মসূচির আয়োজন করল পূর্ব রেলের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)। হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদা ডিভিশনের বিভিন্ন এলাকায় ওই কর্মসূচি পালন করা হয়েছে । পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নির্দেশে আয়োজিত এই উদ্যোগের লক্ষ্য ছিল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় করে তোলা এবং রেলযাত্রাকে নিরাপদ ও সুনিশ্চিত গড়ে তোলা। ওই

কর্মসূচিতে স্থানীয় শিশু, যুবক ও বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথাবার্তা বলেছেন আরপিএফ কর্মীরা। চলন্ত ট্রেনে পাথর ছোঁড়ার বিপদ ও তার আইনি পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। এর পাশাপাশি রেললাইনে অনধিকার প্রবেশ, মানব পাচার, অপ্রয়োজনে অ্যালার্ম চেন টানা এবং রেললাইনের আশপাশে ঝুঁকিপূর্ণ আচরণ নিয়েও সচেতন করা হয়। জরুরি সহায়তা বা সন্দেহজনক কার্যকলাপের খবর দিতে ১৩৯ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।

জনসম্পৃক্ততা বাড়াতে ফুটবল, কবাডি ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বিভিন্ন জায়গায় শিশুদের মধ্যে ফুটবল, পুরস্কার, চকোলেট ও মিষ্টি বিতরণ করেন আরপিএফ আধিকারিকেরা।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি এই প্রসঙ্গে জানিয়েছেন যে, সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করা তাঁদের লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande