মধ্যপ্রদেশের ভিন্দে পিকআপ গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত ৮
ভোপাল, ১৮ আগস্ট (হি.স.): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় পিকআপ গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৮ জনের। এছাড়াও আরও ২৩ জন কমবেশি আহত হয়েছেন। হতাহতরা সবাই পেশায় শ্রমিক। পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে ভিন্দ জেলার গোহাদ এলাকায় ৭১৯ নম্বর জাতীয় সড়কের ওপর এ
মধ্যপ্রদেশের ভিন্দে পিকআপ গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত ৮


ভোপাল, ১৮ আগস্ট (হি.স.): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় পিকআপ গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৮ জনের। এছাড়াও আরও ২৩ জন কমবেশি আহত হয়েছেন। হতাহতরা সবাই পেশায় শ্রমিক। পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে ভিন্দ জেলার গোহাদ এলাকায় ৭১৯ নম্বর জাতীয় সড়কের ওপর একটি দ্রুতগামী পিকআপ ভ্যান ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন শ্রমিক মারা গিয়েছেন। এই দুর্ঘটনায় ট্রাকচালক-সহ আরও ২৩ জন আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে রাত ১টা নাগাদ; উত্তর প্রদেশের লখিমপুর খেরির বাসিন্দা এই শ্রমিকরা গোয়ালিয়র অঞ্চলে ধান রোপণের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। গোহাদ চৌরাহা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ গাড়ি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিহতদের মধ্যে পাঁচজনের মরদেহ গোহাদে এবং তিনজনের মরদেহ গোয়ালিয়রে রাখা হয়েছে। পুলিশ নিহতদের পরিচয় শনাক্তের কাজ করছে। পুলিশ জানিয়েছে, পিকআপ ভ্যানটি ঘণ্টায় আনুমানিক ৮০-৯০ কিলোমিটার গতিতে চলছিল। এই সময় সড়কের ওপর বসে থাকা কয়েকটি গরুকে বাঁচাতে গিয়ে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। তখনই গাড়িটি বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের ফলে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং বেশ কয়েকজন শ্রমিক আহত হন। দুর্ঘটনার জেরে সড়কে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande