অনশন ভাঙলেন রাঁচির আন্দোলনকারী দেবেন্দ্র মাহাতো, অভিনন্দন ওয়াংচুকের
রাঁচি, ১৮ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেএসএসসি-সিজিএল পরীক্ষা বাতিলের ঘোষণার পর উৎসবের আবহ আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি এবং মন্ত্রী দীপিকা পান্ডে সিং সোমবার গভীর
অনশন ভাঙলেন রাঁচির আন্দোলনকারী দেবেন্দ্র মাহাতো


রাঁচি, ১৮ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেএসএসসি-সিজিএল পরীক্ষা বাতিলের ঘোষণার পর উৎসবের আবহ আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি এবং মন্ত্রী দীপিকা পান্ডে সিং সোমবার গভীর রাতে সদর হাসপাতালে পৌঁছন। সেখানে গিয়ে তাঁরা ছাত্র নেতা দেবেন্দ্র মাহাতোকে জুস খাইয়ে অনশন ভাঙান।

এই খবর পেতেই সমাজকর্মী সোনম ওয়াংচুক সোমবার রাতেই ভিডিও কলে দেবেন্দ্র নাথ মাহাতোর সঙ্গে কথা বলেন ও তাঁকে অভিনন্দন জানান। তিনি ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করেন। ওয়াংচুক শিক্ষার্থীদের এই সাফল্যকে ইতিবাচক পদক্ষেপ বলে বর্ণনা করেন। তিনি ঝাড়খণ্ড সরকার এবং মুখ্যমন্ত্রীর ভূমিকারও প্রশংসা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande