
নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন তিনি। মঙ্গলবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তায় জানান, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জি-কে তাঁর জন্মদিনে অনেক শুভেচ্ছা। সংস্কার ও অর্থনৈতিক উন্নয়নের উপর জোর দিয়ে তিনি একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল ভারত গড়ার আমাদের প্রচেষ্টাকে আরও গতিশীল করছেন। তিনি দীর্ঘ ও সুস্থ জীবন লাভ করুন।
প্রধানমন্ত্রীর কাছ থেকে জন্মদিনের শুভকামনা পেয়ে আপ্লুত নির্মলা সীতারমন। তিনি এক্স মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। নির্মলা লেখেন, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীজি। আপনার নির্দেশনা সবসময় আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। আপনার সদয় কথা ও শুভকামনার জন্য কৃতজ্ঞ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ