কাশ্মীরের কাজিগুন্দে দুর্ঘটনা, আহত ৫ জন সিআরপিএফ জওয়ান
শ্রীনগর, ১৮ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাজিগুন্দে একটি ট্রাক ও সিআরপিএফ-এর বাঙ্কার গাড়ির মধ্যে সংঘর্ষে ৫ জন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। দুর্ঘটনায় সিআরপিএফ-এর গাড়িটি উল্টে যায়। চিকিৎসার জন্য আহত জওয়ানদের কাজিগুন্দের ১৬৩ নম্বর সিআরপিএফ ব্যাটেলিয়
কাশ্মীরের কাজিগুন্দে দুর্ঘটনা, আহত ৫ জন সিআরপিএফ জওয়ান


শ্রীনগর, ১৮ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাজিগুন্দে একটি ট্রাক ও সিআরপিএফ-এর বাঙ্কার গাড়ির মধ্যে সংঘর্ষে ৫ জন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। দুর্ঘটনায় সিআরপিএফ-এর গাড়িটি উল্টে যায়। চিকিৎসার জন্য আহত জওয়ানদের কাজিগুন্দের ১৬৩ নম্বর সিআরপিএফ ব্যাটেলিয়ানে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার কাজিগুন্দের লেভডোরা এলাকায়। পুলিশ জানিয়েছে, একটি ট্রাক ও সিআরপিএফ-এর বাঙ্কার গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। তাতেই অন্তত পাঁচজন সিআরপিএফ জওয়ান আহত হন। সংঘর্ষের পর সিআরপিএফ-এর বাঙ্কার-গাড়িটি উল্টে যায়, যার ফলে পাঁচজন জওয়ান সামান্য আহত হন। চিকিৎসার জন্য তাঁদের সিআরপিএফ-এর ১৬৩ নম্বর ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande