
চামোলি, ১৮ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডের চামোলি জেলার পিপলকোটিতে সুড়ঙ্গে বিপর্যয়ের ঘটনায় মঙ্গলবার উদ্ধার হয়েছে আরও একটি দেহ। এই বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৯। এখনও একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। কিছুদিন আগে উত্তরাখণ্ডের চামোলি জেলায় একটি নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ধস ও জল ঢুকে বড় ধরনের বিপর্যয় ঘটেছে।
সেই ঘটনায় সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৮, মঙ্গলবার আরও একটি দেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। চামোলির জেলাশাসক জানিয়েছেন, মঙ্গলবার সুড়ঙ্গ থেকে নিখোঁজ এক শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ একজন। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। নিখোঁজ থাকা শ্রমিকের বেঁচে থাকার আর কোনও সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ