নয়ডায় বাড়ির তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না ও নগদ চুরির অভিযোগ
নয়ডা, ১৯ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের নয়ডায় বাড়ির তালা ভেঙে লক্ষাধিক টাকা মূল্যের গয়না এবং নগদ প্রায় আড়াই লক্ষ টাকা চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে দনকৌর থানা এলাকার ডেরিন গুজরান গ্রামে। চুরি করে পালানোর সময় সিসিটিভি ক্যামেরায় অভিযুক্তদ
নয়ডায় বাড়ির তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না ও নগদ আড়াই লাখ টাকা চুরি


নয়ডা, ১৯ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের নয়ডায় বাড়ির তালা ভেঙে লক্ষাধিক টাকা মূল্যের গয়না এবং নগদ প্রায় আড়াই লক্ষ টাকা চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে দনকৌর থানা এলাকার ডেরিন গুজরান গ্রামে। চুরি করে পালানোর সময় সিসিটিভি ক্যামেরায় অভিযুক্তদের গতিবিধি ধরা পড়ে বলে জানা গেছে।দনকৌর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার সিং জানান, বুধবার সকালে যশপাল নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ডেরিন গুজরান গ্রামের বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা যশপালের বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির তালা ভেঙে ঘরে রাখা লক্ষাধিক টাকা মূল্যের গয়না এবং প্রায় আড়াই লক্ষ টাকা নগদ চুরি করে নিয়ে যায় তারা।চুরির পর দুষ্কৃতীরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরায় তাদের গতিবিধি ধরা পড়ে বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande