ধস নেমে সাময়িক বন্ধ ডুয়ার্সগামী ১৭ নম্বর জাতীয় সড়ক
শিলিগুড়ি, ১৯ আগস্ট (হি.স.): পাহাড় ও সমতলের সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ রুট, ১৭ নম্বর জাতীয় সড়কে হঠাৎ ধস নামায় স্তব্ধ হয়ে পড়ল শিলিগুড়ি ও ডুয়ার্সের যোগাযোগ ব্যবস্থা। বুধবার সকালে মংপং হয়ে ডুয়ার্সগামী ওই রাস্তায় সেবক করোনেশন সেতুর ঠিক পরেই হাওয়
ধস নেমে সাময়িক বন্ধ ডুয়ার্সগামী ১৭ নম্বর জাতীয় সড়ক


শিলিগুড়ি, ১৯ আগস্ট (হি.স.): পাহাড় ও সমতলের সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ রুট, ১৭ নম্বর জাতীয় সড়কে হঠাৎ ধস নামায় স্তব্ধ হয়ে পড়ল শিলিগুড়ি ও ডুয়ার্সের যোগাযোগ ব্যবস্থা। বুধবার সকালে মংপং হয়ে ডুয়ার্সগামী ওই রাস্তায় সেবক করোনেশন সেতুর ঠিক পরেই হাওয়াঘর এলাকায় এই বিপত্তি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ধস নামে জাতীয় সড়কের ওপর। একাধিক পণ্যবাহী গাড়ি ও পর্যটকদের গাড়ি আটকে পড়ে। যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে পর্যটকরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। দ্রুত গতিতে ধস সরানোর কাজ শুরু করা হয়। রাস্তা থেকে পাথর ও মাটি সরানোর পর, প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande