জৌনপুরে বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভাঙল পুরনো বাড়ি, হতাহতের খবর নেই
জৌনপুর, ১৯ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের জৌনপুরে প্রবল বৃষ্টির জেরে মঙ্গলবার গভীর রাতে একটি পুরনো বাড়ি ধসে পড়ে। ঘটনাটি ঘটেছে নগর কোতয়ালি থানা এলাকার সিপাহ মহল্লার চাচাপুরে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। জানা গেছে, বাড়িটি মহেশ মৌর্যের মাল
জৌনপুরে বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভাঙল পুরনো বাড়ি, রক্ষা পেলেন বাসিন্দারা


জৌনপুর, ১৯ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের জৌনপুরে প্রবল বৃষ্টির জেরে মঙ্গলবার গভীর রাতে একটি পুরনো বাড়ি ধসে পড়ে। ঘটনাটি ঘটেছে নগর কোতয়ালি থানা এলাকার সিপাহ মহল্লার চাচাপুরে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। জানা গেছে, বাড়িটি মহেশ মৌর্যের মালিকানাধীন ছিল। দীর্ঘদিন ধরে বাড়িটি জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল এবং সেখানে কেউ বসবাস করতেন না। ফলে বাড়িটি ধসে পড়ার সময় কোনও ব্যক্তি ভিতরে না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বুধবার ঘটনার খবর পেয়ে স্থানীয় রাজ্য মন্ত্রী গিরিশ চন্দ্র যাদবের প্রতিনিধি মনীষ শ্রীবাস্তব ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, টানা বৃষ্টির কারণেই পুরনো বাড়িটি ধসে পড়েছে। ঘটনায় কেউ আহত হননি। মনীষ শ্রীবাস্তব আরও জানান, বাড়িটি ধসে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা প্রশাসনের পক্ষ থেকে মূল্যায়ন করা হবে। নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে বলেও তিনি জানান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় লাগাতার বৃষ্টির কারণে পুরনো ও জরাজীর্ণ বাড়িগুলি ধসে পড়ার আশঙ্কা বেড়েছে। তাঁরা প্রশাসনের কাছে এলাকার এমন বাড়িগুলির সমীক্ষা করে ঝুঁকিপূর্ণ বাড়ি চিহ্নিত করা এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande