
নয়াদিল্লি, ২ আগস্ট (হি স): “আমাদের জাতীয় পতাকা—'তিরঙ্গা'—র নকশা প্রণয়নে তিনি এক অবিস্মরণীয় অবদান রেখেছিলেন;”
পিঙ্গালি ভেঙ্কাইয়ার জন্মবার্ষিকীতে তাঁকে রবিবার এক্সবার্তায় শ্রদ্ধাঞ্জলি জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, “এই পতাকা আমাদের গর্ব ও আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে সগর্বে উড্ডীন। স্বাধীনতা সংগ্রাম এবং জ্ঞানের বিভিন্ন শাখার বিকাশে তাঁর ভূমিকা ভারতীয়দের সর্বদা অনুপ্রাণিত করবে।”
প্রসঙ্গত, পিঙ্গালি ভেঙ্কাইয়া (২ আগস্ট, ১৮৭৬ – ৪ জুলাই, ১৯৬৩) বর্তমান
ভারতের
অন্ধ্রপ্রদেশ রাজ্যের মছলিপত্তনমের নিকটে ভাটলাপেনুমারুতে জন্মগ্রহণ করেন। তিনি মছলিপত্তনমের উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে সিনিয়ার কেমব্রিজ সমাপ্ত করার উদ্দেশ্যে কলম্বো যান। ভারতে ফিরে তিনি রেল গার্ডের চাকুরি গ্রহণ করেন এবং পরে বেলারিতে সরকারি কর্মচারী নিযুক্ত হন। পরবর্তীকালে উর্দু ও জাপানি ভাষা শিক্ষার জন্য তিনি লাহোরের অ্যাংলো-বৈদিক কলেজে যোগ দেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত