মেদিনীপুর থেকে বাঁকুড়ায় ঢুকল ১৩ হাতি, চিন্তায় গ্রামবাসীরা
বাঁকুড়া, ২১ আগস্ট (হি. স.): বৃহস্পতিবার রাতে ১৩টি হাতি ঢুকে পড়ল বাঁকুড়ায়। পশ্চিম মেদিনীপুর থেকে দুই ভাগে ভাগ হয়ে বিষ্ণুপুর জঙ্গলে ঢুকে হাতিগুলি। একটি দলে ১০ টি হাতি প্রথমে বিষ্ণুপুর জঙ্গলে ঢোকে। সেখান থেকে রাতের অন্ধকারে জয়পুর জঙ্গল হয়ে দ্বারকেশ
মেদিনীপুর থেকে বাঁকুড়ায় ঢুকল ১৩ হাতি, চিন্তায় গ্রামবাসীরা


বাঁকুড়া, ২১ আগস্ট (হি. স.): বৃহস্পতিবার রাতে ১৩টি হাতি ঢুকে পড়ল বাঁকুড়ায়। পশ্চিম মেদিনীপুর থেকে দুই ভাগে ভাগ হয়ে বিষ্ণুপুর জঙ্গলে ঢুকে হাতিগুলি। একটি দলে ১০ টি হাতি প্রথমে বিষ্ণুপুর জঙ্গলে ঢোকে। সেখান থেকে রাতের অন্ধকারে জয়পুর জঙ্গল হয়ে দ্বারকেশ্বর নদী পার হয়ে সোজা সোনামুখি জঙ্গলে গিয়ে ওঠে। বর্তমানে হাতিগুলি সোনামুখির তেঁতুলবাঁধ এলাকায় রয়েছে। বৃহস্পতিবার রাতেই ৩টি হাতি আরও একটি দল বিষ্ণুপুর জঙ্গলের বাসুদেবপুরে ঢোকে। সেখানের গুরুরবাসায় এলাকায় তারা আস্তানা গেড়েছে।

উল্লেখ্য, বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি এলাকায় ইতিমধ্যে ৪টি হাতি রয়েছে। কাল্লাপর ও বাঁকদহ জঙ্গলে দুটি করে হাতি রয়েছে। এতে জেলায় বুনো হাতির সংখ্যা বেড়ে হল ১৭টি। গ্রামের মানুষ বুঝে ওঠার আগেই ঝড়ের গতিতে ১৩টি হাতি ঢুকে পড়ল জেলায়। এতে চিন্তা বাড়ল গ্রামবাসীদের।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande