পূর্ব গোদাবরী জেলায় প্রি ও পোস্ট-ম্যাট্রিক বৃত্তিতে ৩০.৮১ কোটি টাকা বরাদ্দ
নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.): ২০২৫-২৬ অর্থবর্ষে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক বৃত্তি প্রকল্পের আওতায় ৩০.৮১ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এ
পূর্ব গোদাবরী জেলায় প্রি ও পোস্ট-ম্যাট্রিক বৃত্তিতে ৩০.৮১ কোটি টাকা বরাদ্দ


নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.): ২০২৫-২৬ অর্থবর্ষে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক বৃত্তি প্রকল্পের আওতায় ৩০.৮১ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই অর্থে উপকৃত হবেন তফসিলি জাতি (এসসি) ও অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) ছাত্রছাত্রীরা।

যোগ্য পড়ুয়াদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সুবিধা হস্তান্তর (ডিবিটি)-এর মাধ্যমে বৃত্তির টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। এর ফলে বৃত্তি বিতরণের প্রক্রিয়া আরও দ্রুত, সরল ও স্বচ্ছ হয়েছে বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

২০২৫-২৬ সালের পরিসংখ্যান অনুযায়ী, এসসি পড়ুয়াদের জন্য পোস্ট-ম্যাট্রিক বৃত্তি প্রকল্পে ৪৪ হাজার ৭৪৬ জন এবং এসসি ও অন্যান্য শ্রেণির পড়ুয়াদের জন্য প্রি-ম্যাট্রিক বৃত্তি প্রকল্পে ৩২ হাজার ৮১৩ জন সুবিধা পেয়েছেন। অন্যদিকে, ওবিসি পড়ুয়াদের ক্ষেত্রে পোস্ট-ম্যাট্রিক ও প্রি-ম্যাট্রিক বৃত্তি প্রকল্পে উপকৃতের সংখ্যা যথাক্রমে ১৩ হাজার ৬৫৮ এবং ১ হাজার ৯৯৭ জন।

তবে জাতীয় বৃত্তি পোর্টালে প্রকাশিত ৪৪ হাজার ৭৪৬ এবং ৩২ হাজার ৮১৩ জনের পরিসংখ্যান পূর্ব গোদাবরী, এলুরু ও কাকিনাডা—এই তিন জেলার সম্মিলিত তথ্য বলে মন্ত্রক সূত্রে স্পষ্ট করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande