শ্রাবণের শেষ সোমবারে শৈবতীর্থে ভক্তদের ঢল, শিবশক্তির আরাধনা
নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): শ্রাবণের শেষ সোমবারে দেশের সমস্ত শৈবতীর্থে ঢল নামল ভক্তদের। শিবশক্তির আরাধনায় মগ্ন হলেন ভক্তরা। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষ্যে প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের জন্য দিল্লির চাঁদনি চকের গৌরী শঙ্কর মন্দিরে ভক্তর
শ্রাবণের শেষ সোমবারে শৈবতীর্থে ভক্তদের ঢল, শিবশক্তির আরাধনা


নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): শ্রাবণের শেষ সোমবারে দেশের সমস্ত শৈবতীর্থে ঢল নামল ভক্তদের। শিবশক্তির আরাধনায় মগ্ন হলেন ভক্তরা। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষ্যে প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের জন্য দিল্লির চাঁদনি চকের গৌরী শঙ্কর মন্দিরে ভক্তরা ভিড় জমান।

ঝাড়খণ্ডের দেওঘরের বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে ভক্তদের বিশাল জনসমাগম হয়। বিপুল সংখ্যক ভক্ত মহাদেবকে জলাভিষেক করেন। এসপি প্রবীণ পুষ্কর বলেন, পবিত্র মাসের তিনটি সোমবার ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে এবং আজ চতুর্থ সোমবার। এখানে পর্যাপ্ত পুলিশ বাহিনী ও ম্যাজিস্ট্রেটরা উপস্থিত রয়েছেন। বিপুল জনসমাগম সামাল দেওয়ার জন্য আমরা প্রস্তুত, যদিও দ্বিতীয় ও তৃতীয় সোমবারের তুলনায় আজকের ভিড় কিছুটা কম মনে হচ্ছে। তা সত্ত্বেও আমাদের প্রস্তুতি সম্পূর্ণ এবং আমরা আশা করছি, প্রত্যেক ভক্ত নির্বিঘ্নে জল অর্পণ করতে পারবেন। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষ্যে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে ভোরবেলা বাবা বিশ্বনাথের মঙ্গলারতি অনুষ্ঠিত হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande