অরুণ জেটলির প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন তরুণ চুঘের
নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন বিজেপি নেতা তরুণ চুঘ। সোমবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে তরুণ চুঘ লেখেন, দেশের প্রখ্যাত রাজনীতিবিদ, বাগ্মী, বিশিষ্ট আইনজীবী এবং প্রাক্তন অ
অরুণ জেটলির প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন তরুণ চুঘের


নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন বিজেপি নেতা তরুণ চুঘ। সোমবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে তরুণ চুঘ লেখেন, দেশের প্রখ্যাত রাজনীতিবিদ, বাগ্মী, বিশিষ্ট আইনজীবী এবং প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রয়াণবার্ষিকীতে তাঁকে প্রণাম জানাই। দেশের প্রতি অরুণ জেটলির অঙ্গীকার, তাঁর আদর্শ এবং চিন্তাভাবনা সর্বদা অনুপ্রেরণা জোগাবে। তাঁর অবিস্মরণীয় স্মৃতি সর্বদা মানুষের হৃদয়ে অমলিন থাকবে।

উল্লেখ্য, অরুণ জেটলি ভারতীয় রাজনীতিতে অন্যতম শীর্ষস্থানীয় নেতা ছিলেন। তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী-সহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তিনি একাধারে ছিলেন প্রভাবশালী নেতা, পণ্ডিত, বাগ্মী এবং বিশিষ্ট আইনজীবী। ২০১৯ সালের ২৪ আগস্ট তিনি প্রয়াত হন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande