'বিশ্ব গুজরাটি ভাষা দিবসে' গুজরাটের জনগণকে শুভেচ্ছা অমিত শাহের
নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): ''বিশ্ব গুজরাটি ভাষা দিবস'' উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গুজরাটের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অমিত শাহ সোমবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে একটি পোস্টে লিখেছেন, নরসিংহ মেহতার ভজন থেকে শুরু
অমিত শাহ


নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): 'বিশ্ব গুজরাটি ভাষা দিবস' উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গুজরাটের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অমিত শাহ সোমবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে একটি পোস্টে লিখেছেন, নরসিংহ মেহতার ভজন থেকে শুরু করে কবি নর্মদের দীপ্তিময় কবিতা— গুজরাটি ভাষা ভারতকে এক অমূল্য সাহিত্যিক ও সাংস্কৃতিক ঐতিহ্য উপহার দিয়েছে। ভক্তি, জ্ঞান এবং লোকজীবনের মাধুর্যের বুননে সমৃদ্ধ এই ভাষা আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী গুজরাটিদের তাঁদের শেকড়ের সঙ্গে সংযুক্ত করে।

অমিত শাহ এই উপলক্ষে আবেদন জানিয়েছেন যে, আমরা যেন শুধুমাত্র আমাদের মাতৃভাষাই নয়, সমস্ত ভারতীয় ভাষাকে সংরক্ষণ ও সমৃদ্ধ করার সংকল্প গ্রহণ করি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande