তিনদিনের জন্য কলকাতায় আরম্ভ ২৩ তম ইন্টারন্যাশনাল ফুডটেক
কলকাতা, ২১ আগস্ট (হি. স.) : পূর্ব ভারতের খাদ্যপ্রক্রিয়াকরণ, বেকারি, মিষ্টি-নমকিন, দুগ্ধজাত পণ্য, আইসক্রিম ও আতিথেয়তা শিল্পের অন্যতম বড় বাণিজ্যিক মেলা, ২৩ তম ইন্টারন্যাশনাল ফুডটেক কলকাতায় শুক্রবার থেকেই শুরু হল বিশ্ব বাংলা মিলন মেলা প্রাঙ্গণে। আগ
২৩ তম ফুডটেক কলকাতায় আরম্ভ হল


কলকাতা, ২১ আগস্ট (হি. স.) : পূর্ব ভারতের খাদ্যপ্রক্রিয়াকরণ, বেকারি, মিষ্টি-নমকিন, দুগ্ধজাত পণ্য, আইসক্রিম ও আতিথেয়তা শিল্পের অন্যতম বড় বাণিজ্যিক মেলা, ২৩ তম ইন্টারন্যাশনাল ফুডটেক কলকাতায় শুক্রবার থেকেই শুরু হল বিশ্ব বাংলা মিলন মেলা প্রাঙ্গণে। আগামী তিন দিন ধরেই ২১ থেকে ২৩ আগস্ট, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। উল্লেখ্য, ব্যবসায়ী ও সাধারণ দর্শকদের জন্য প্রবেশ অবাধ।

প্রসঙ্গত, প্রায় ১৭৫টি দেশীয় সংস্থা এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের চ্যানেল পার্টনাররা এই মেলায় অংশগ্রহণ করেছে। উল্লেখ্য নেসলে, ব্যারি ক্যালেবট, ডোহলার, ইউনক্স, রেগা বেকারি মেশিনস-সহ একাধিক সংস্থা তাদের প্রযুক্তি ও পরিষেবা তুলে ধরছে। আয়োজকদের আশা, তিন দিনে প্রায় ৩০ হাজার ব্যবসায়িক দর্শক মেলায় আসবেন।

এ বারের অন্যতম আকর্ষণ ‘বেকারি কনক্লেভ ইস্ট’। শুক্রবার ‘বেকিং-এর বাইরে বেকারি ব্যবসা’ বিষয়ক আলোচনায় খরচ, কাঁচামাল সংগ্রহ, ব্র্যান্ডিং, খুচরো বাজার ও বদলে যাওয়া ক্রেতা-চাহিদা নিয়ে আলোচনা হয়েছে।

অন্যতম আয়োজক জাকির হুসেন জানান, এবার বিশেষ গুরুত্বপূর্ণ - স্মার্ট, শক্তি-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে। প্রদর্শনীতে খাদ্য প্রক্রিয়াকরণ, প্যাকেজিং, কোল্ড স্টোরেজ, বর্জ্য ব্যবস্থাপনা, বেকারি ও কনফেকশনারি সরঞ্জাম-সহ নানা প্রযুক্তির সরাসরি প্রদর্শনও থাকছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande