শ্রীনগরের দুগওয়ান জঙ্গল থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার
শ্রীনগর, ২১ আগস্ট (হি.স.) : শ্রীনগরের উপকণ্ঠে দুগওয়ান জঙ্গল এলাকা থেকে ৪২ বছর বয়সি এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছাড়িয়েছে এলাকাতে। শুক্রবার পুলিশের এক আধিকারিক জানান, দুগওয়ান জঙ্গল এলাকা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধ
শ্রীনগরের দুগওয়ান জঙ্গল থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার


শ্রীনগর, ২১ আগস্ট (হি.স.) : শ্রীনগরের উপকণ্ঠে দুগওয়ান জঙ্গল এলাকা থেকে ৪২ বছর বয়সি এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছাড়িয়েছে এলাকাতে।

শুক্রবার পুলিশের এক আধিকারিক জানান, দুগওয়ান জঙ্গল এলাকা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তাঁকে পাবলিক হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলা ঘোষণা করেন। আধিকারিক আরও জানান, পরবর্তীতে মৃতদেহটি আরও ময়না তদন্তের জন্য এসএমএইচএস হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় রাজৌরি জেলার থুগলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ লতিফ (৪২) হিসেবে জানা গেছে।

ঘটনাটি ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর পরিস্থিতি ও কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ও তদন্তমূলক প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande