বলোদাবাজারের পুকুর থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার
বলোদাবাজার, ২১ আগস্ট (হি.স.) : ছত্তিশগড়ের বলোদাবাজার শহরের কোতওয়ালি থানা এলাকার পিপরহা পুকুরে শুক্রবার এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন সকালে পুকুরে স্নান করতে আসা কয়েকজন স্থানীয় বাসিন্দা জলে মৃতদেহটি ভাসত
বলোদাবাজারের পুকুর থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার


বলোদাবাজার, ২১ আগস্ট (হি.স.) : ছত্তিশগড়ের বলোদাবাজার শহরের কোতওয়ালি থানা এলাকার পিপরহা পুকুরে শুক্রবার এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন সকালে পুকুরে স্নান করতে আসা কয়েকজন স্থানীয় বাসিন্দা জলে মৃতদেহটি ভাসতে দেখেন। এরপর তাঁরা পুলিশকে খবর দেন।

এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম আনন্দ যাদব (৪০)। তিনি পিপরহা পুকুর সংলগ্ন এলাকারই বাসিন্দা ছিলেন। আনন্দ যাদব আম্বেদকর চকের একটি হোটেলে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, আনন্দ গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে তাঁর খোঁজও চালানো হচ্ছিল। তবে এ বিষয়ে থানায় কোনও নিখোঁজ ডায়েরি করা হয়নি।

মৃতদেহ উদ্ধারের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ডুবুরিদের সাহায্যে পুকুর থেকে দেহটি উদ্ধার করা হয়। এরপর পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই আনন্দ যাদবের মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande