মাথাভাঙায় বাস ও ট্রাকের সংঘর্ষে আহত একাধিক যাত্রী
কোচবিহার, ২১ আগস্ট (হি.স.): কোচবিহারের মাথাভাঙা-ময়নাগুড়ি রাজ্য সড়কে ঘটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শুক্রবার সকালে একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন একাধিক বাস যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে মাথাভাঙা থানার অন্তর্গত ভেলা
মাথাভাঙায় বাস ও ট্রাকের সংঘর্ষে আহত একাধিক যাত্রী


কোচবিহার, ২১ আগস্ট (হি.স.): কোচবিহারের মাথাভাঙা-ময়নাগুড়ি রাজ্য সড়কে ঘটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শুক্রবার সকালে একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন একাধিক বাস যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে মাথাভাঙা থানার অন্তর্গত ভেলাকোবা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে শীতলখুচি থেকে একটি যাত্রিবাহী বাস শিলিগুড়ির উদ্দেশে রওনা দিয়েছিল। ভেলাকোবা সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনায় দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে সরিয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande