
কলকাতা, ২১ আগস্ট (হি. স.): কলকাতা ফুটবল লিগে তিন ডিভিশনে ১২ টি খেলার মধ্যে ১টি খেলা ড্র । শুক্রবার ছিল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডিভিশনের খেলা। প্রথম ডিভিশনে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব জিতল ও ১-০ গোলে হাওড়া ইউনিয়ন হারল। দ্বিতীয় খেলায় তালতলা একতা সঙ্ঘকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে শ্যাম মেটালিক্স অনুশীলনী। এদিকে, দ্বিতীয় ডিভিশনের খেলায় ২ গোলে জিতল - মৌরি স্পোর্টিং ক্লাব। আড়িয়াদহ স্পোর্টিং ক্লাব ২-০ ব্যবধানে জয়ী। ৪-১ গোলে জিতল সার্দান আ্যথলেটিক ক্লাব ও হারল ট্যাংরা ফুটবল ক্লাব। সোনারপুর ইয়ং মেন্স স্পোর্টিং আ্যসোসিয়েশন ৩ - ০ গোলের ব্যবধানে জিতল। ক্যালকাটা ফুটবল ক্লাব হারল। গীতা স্পোর্টস আকাদেমি টালিগঞ্জ অগ্রগামী কাছে ৩-১ গোলের ব্যবধানে বাঁশদ্রোণী ইয়ং বেঙ্গল এস এ পরাজিত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত