
কলকাতা, ২৩ আগস্ট (হি.স.): রবিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এডমন্ড লালরিন্দিকার প্রথমার্ধের হ্যাটট্রিক এবং বিপিন সিংয়ের আরেকটি গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ইস্ট বেঙ্গল ২২ বছর পর ডুরান্ড কাপ জয় করেছে।
মোহনবাগানের হয়ে মনবীর সিং একটি গোলশোধ করেন।
উল্লেখ্য,টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রেড-অ্যান্ড-গোল্ড ব্রিগেডকে হারিয়েছিল মোহনবাগান।
এটি ছিল ডুরান্ড কাপে কলকাতা ডার্বির প্রথম হ্যাটট্রিক এবং ১৯৯৭ সালের ফেডারেশন কাপ সেমিফাইনালে বাইচুং ভুটিয়ার করা হ্যাটট্রিকের পর ইস্ট বেঙ্গলের দ্বিতীয় হ্যাটট্রিক।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি