কর্ণ শর্মা সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন
কলকাতা, ২৩ আগস্ট (হি.স.): শনিবার রাতে প্রাক্তন ভারতীয় লেগ-স্পিনার কর্ণ শর্মা সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার ভারতের হয়ে চারটি ম্যাচ খেলেছেন — একটি টেস্ট, দুটি ওডিআই এবং একটি টি-টোয়েন্টি। কানপুর সুপারস্টারস
কর্ণ শর্মা সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন


কলকাতা, ২৩ আগস্ট (হি.স.): শনিবার রাতে প্রাক্তন ভারতীয় লেগ-স্পিনার কর্ণ শর্মা সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার ভারতের হয়ে চারটি ম্যাচ খেলেছেন — একটি টেস্ট, দুটি ওডিআই এবং একটি টি-টোয়েন্টি।

কানপুর সুপারস্টারসের হয়ে একটি ইউপিটি২০ লিগ ম্যাচ খেলার পর কর্ণ তার সিদ্ধান্তের কথা জানান। আগামী ২৫ আগস্ট লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে মিরাট ম্যাভেরিকসের বিপক্ষে তিনি তার শেষ ম্যাচটি খেলবেন।

কর্ণ শর্মা তার ঘোষণায় বলেছেন,“আমি অবসর নিতে চাই। মঙ্গলবার আমি আমার শেষ ম্যাচ খেলব এবং সব ফরম্যাট থেকেই অবসর নিচ্ছি।“এর পরেই তিনি বলেন,আমি কোচিং এবং ক্রিকেট সম্পর্কিত অন্যান্য দায়িত্বের জন্য উপলব্ধ থাকব।

মিরাটের বাসিন্দা কর্ণ ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। তিনি অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার একমাত্র টেস্ট এবং বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলেন। একই বছরে কর্ণ শ্রীলঙ্কার বিপক্ষে তার দুটি ওয়ানডে খেলেন।

ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ক্রিকেটার কর্ণ ৯৭টি প্রথম-শ্রেণির ম্যাচে ২৭০টি, ১২৩টি লিস্ট-এ ম্যাচে ১৫৩টি এবং ১৯১টি টি-টোয়েন্টিতে ১৬৮টি উইকেট নিয়েছেন।

টানা তিনটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শিরোপা জেতা প্রথম খেলোয়াড় হিসেবে কৃতিত্ব অর্জন করেছেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদ (২০১৬), মুম্বই ইন্ডিয়ান্স (২০১৭) এবং চেন্নাই সুপার কিংস (২০১৮)-এর হয়ে। ২০২১ সালে সিএসকে-র সাথে তিনি তাঁর চতুর্থ আইপিএল শিরোপা জেতেন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande