কোটদ্বার বেস হাসপাতালে পরিষেবা উন্নতিতে জোর
পৌড়ি গাড়োয়াল, ২১ আগস্ট (হি.স.) : উত্তরাখন্ডে কোটদ্বারের চন্দ্র মোহন সিং নেগি সরকারি বেস হাসপাতালে চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামোর পর্যালোচনা করা হয়েছে। শুক্রবার হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা কমিটির বৈঠকে বিধানসভার অধ্যক্ষ তথা কোটদ্বারের বিধায়ক ঋ
কোটদ্বার বেস হাসপাতালে পরিষেবা উন্নতিতে জোর


পৌড়ি গাড়োয়াল, ২১ আগস্ট (হি.স.) : উত্তরাখন্ডে কোটদ্বারের চন্দ্র মোহন সিং নেগি সরকারি বেস হাসপাতালে চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামোর পর্যালোচনা করা হয়েছে। শুক্রবার হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা কমিটির বৈঠকে বিধানসভার অধ্যক্ষ তথা কোটদ্বারের বিধায়ক ঋতু খণ্ডুড়ি ভূষণ হাসপাতালের বিভিন্ন পরিষেবা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

বৈঠকে বিদ্যুৎ সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা, ল্যাব টেকনিশিয়ান-সহ প্রয়োজনীয় কর্মীর ঘাটতি এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিধানসভার অধ্যক্ষ বলেন, হাসপাতালে আসা রোগীদের উন্নত চিকিৎসা, পরিষ্কার পরিবেশ এবং প্রয়োজনীয় পরিষেবা দেওয়া সরকারের অগ্রাধিকার। হাসপাতালের হাতে থাকা সম্পদের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করে পরিষেবার মান আরও উন্নত করার নির্দেশ দেন তিনি। বিভিন্ন পরিষেবা থেকে সংগৃহীত অর্থ কীভাবে ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন খাতে অর্থ প্রদান এবং হাসপাতালের আর্থিক ব্যবস্থাপনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। রোগীদের যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পৌড়ির জেলাশাসক স্বাতী এস. ভাদৌরিয়া অনলাইনের মাধ্যমে বৈঠকে যোগ দেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ফিঞ্চারাম চৌহান, কোটদ্বারের এসডিএম সন্দীপ কুমার, প্রধান চিকিৎসা অধীক্ষক বিজয় সিং, প্রধান প্রশাসনিক আধিকারিক সুনীল কুমার ভাণ্ডারি, কোষাধ্যক্ষ ভুবনেশ চন্দ্র, গণেশ গৌড়, বিধায়কের প্রতিনিধি জিতেন্দ্র নেগি, প্রমোদ কেষ্টওয়াল, রজত ভট্ট-সহ অন্যান্যরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande