পূর্ব মেদিনীপুর থেকে অসম; বন্যার্তদের পাশে ভারত সেবাশ্রম সঙ্ঘ
কলকাতা, ২১ আগস্ট (হি. স.) : বন্যার্তদের পাশেই রয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। এই রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলা থেকে আরম্ভ করে সুদূর অসমে - দুর্যোগ কবলিত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ ও পুনর্বাসনের জন্য সহায়তা। এদিকে, একটানা বৃষ্টিতে পশ্চিমবঙ্গের এ
বন্যার্তদের মধ্যে সাহায্য বিতরণ


কলকাতা, ২১ আগস্ট (হি. স.) : বন্যার্তদের পাশেই রয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। এই রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলা থেকে আরম্ভ করে সুদূর অসমে - দুর্যোগ কবলিত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ ও পুনর্বাসনের জন্য সহায়তা। এদিকে, একটানা বৃষ্টিতে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা। হলদিয়া, তমলুক, মহিষাদল - সহ বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের একাধিক ব্লকেও জল ঢুকে বিপাকে বহু মানুষ।

এই পরিস্থিতিতে মহিষাদল সহ জেলার প্রত্যন্ত বন্যাকবলিত এলাকায় ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছে ভারত সেবাশ্রম সংঘ। দুর্গতদের হাতে তুলে দেওয়া হচ্ছে শুকনো খাবার, পোশাক - সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। তাঁর পাশাপাশি চলছে রান্না করা খিচুড়ি বিতরণও।

সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানো সঙ্ঘের অন্যতম প্রধান লক্ষ্য। পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও দীর্ঘদিন ধরে বন্যার্তদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের কাজ চালাচ্ছে সঙ্ঘ। চলতি বছরেও অসমের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী।

তবে শুধু তাৎক্ষণিক ত্রাণ বিতরণের মাধ্যমেই থামতে চাইছে না সঙ্ঘ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্থায়ী পুনর্বাসনের দিকেও নজর দেওয়া হচ্ছে। আগামী দিনে দুর্গত এলাকাগুলিতে আরও বিস্তৃত পুনর্বাসন কর্মসূচি নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande