
পশ্চিম মেদিনীপুর, ২১ আগস্ট (হি.স.): পশ্চিম মেদিনীপুরের সবং–এ বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। জেলার অন্য প্রান্তে ঘাটালে নতুন করে জল জমছে। শিলাবতী নদীর জলে আড়গোড়া এক নম্বর চাতাল জলমগ্ন থাকায়, ওই পরিস্থিতিতেই যানবাহন চলাচল করছে। ১২টি ওয়ার্ডের বাসিন্দারা জল বন্দী। আড়গোড়া ছাড়াও চাউলি, রামচন্দ্রপুর, সুখচন্দ্রপুর-সহ একাধিক এলাকায় পরিস্থিতির অবনতি হয়েছে। শিলাবতী নদীর ওপর দিয়ে যাওয়া ঘাটালের ঐতিহ্যবাহী ‘ভাষাপোলে’র একটি অংশ গতকাল বন্যার জলে ভেঙে যায়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে ওই পুল মেরামতির কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবারই সবং-য়ের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ