নয়ডায় গাড়িচুরির অভিযোগে গ্রেফতার ৪, উদ্ধার ১২টি মোটরসাইকেল
নয়ডা, ২১ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের নয়ডায় সেক্টর-৩৯ থানার পুলিশ শুক্রবার ভোরে চার কুখ্যাত গাড়িচোরকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে চুরি করা ১২টি মোটরসাইকেল, অপরাধে ব্যবহৃত একটি গাড়ি এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে। সে
নয়ডায় চার গাড়িচোর গ্রেফতার, উদ্ধার ১২টি মোটরসাইকেল


নয়ডা, ২১ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের নয়ডায় সেক্টর-৩৯ থানার পুলিশ শুক্রবার ভোরে চার কুখ্যাত গাড়িচোরকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে চুরি করা ১২টি মোটরসাইকেল, অপরাধে ব্যবহৃত একটি গাড়ি এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

সেক্টর-৩৯ থানার ইনচার্জ ডিপি শুক্ল জানান, উপ-পরিদর্শক সতনাম সিংহের নেতৃত্বে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে রবি প্রতাপ, বিমল শাহ ওরফে সূর্য, প্রশান্ত সিংহ এবং দীপাংশুকে গ্রেফতার করে। গোদরেজ বিল্ডিংয়ের কাছে তাঁদের আটক করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলি দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ-সহ এনসিআরের বিভিন্ন এলাকা থেকে চুরি করা হয়েছিল। এছাড়া তারা গাড়ি চুরির একাধিক ঘটনায় জড়িত থাকার কথাও স্বীকার করেছে। পুলিশ ঘটনার আরও তদন্ত করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande