
ফররুখাবাদ, ২১ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের নবাবগঞ্জ থানা এলাকায় জমি পুনর্বিন্যাসের কাজ করতে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়লেন সরকারি কর্মীদের একটি দল। শুক্রবার নগলা জব্বে গ্রামে এই ঘটনা ঘটে। গ্রামবাসীরা দলের সদস্যদের তাড়া করে মারধর করেন। প্রাণ বাঁচাতে একটি বাড়িতে ঢুকে আশ্রয় নিতে হয় তাঁদের।জেলাশাসকের নির্দেশে মহিপাল সিং ও শিবকুমার কর্মীদের নিয়ে গ্রামে জমি পুনর্বিন্যাসের কাজ করতে গিয়েছিলেন। গ্রামবাসীরা এই কাজের বিরোধিতা করেন। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মহিলা, বৃদ্ধ ও যুবক-সহ কয়েকজন গ্রামবাসী লাঠি নিয়ে সরকারি কর্মীদের উপর হামলা চালান। হামলায় দলের সদস্যরা আহত হন। পরিস্থিতি দেখে তাঁরা একটি বাড়িতে ঢুকে নিজেদের প্রাণ বাঁচান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মহিপাল সিং ও শিবকুমার জানান, গ্রামবাসীরা লাঠি নিয়ে তাঁদের উপর হামলা চালান। তাঁদের মারধর করে তাড়া করা হয়। পরে একটি বাড়িতে ঢুকে তাঁরা প্রাণে বাঁচেন।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজীব কুমার জানান, হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। সরকারি কর্মীদের নিরাপদে গ্রাম থেকে বের করে আনা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস