বর্ধমান মেডিক্যাল কলেজে ফের সারপ্রাইজ ভিজিটে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী
বর্ধমান, ২১ আগস্ট (হি.স.): বৃহস্পতিবার রাতের পর ফের শুক্রবার সকালে বর্ধমান মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিটে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখার্জি। বর্ধমান মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে সকাল পৌনে এগারোটার সময় তিনি আসেন। তার সঙ্গে ছিলেন রা
বর্ধমান মেডিক্যাল কলেজে ফের সারপ্রাইজ ভিজিটে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী


বর্ধমান, ২১ আগস্ট (হি.স.): বৃহস্পতিবার রাতের পর ফের শুক্রবার সকালে বর্ধমান মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিটে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখার্জি। বর্ধমান মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে সকাল পৌনে এগারোটার সময় তিনি আসেন। তার সঙ্গে ছিলেন রাজ্যের আরও দুই মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র ও ক্ষুদিরাম টুডু।

বৃহস্পতিবার রাতেও আচমকা সরকারি হাসপাতালে হাজির হন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমানের বড়শুল ব্লক হাসপাতাল এবং বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আচমকা পরিদর্শনে যান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষকে আগে থেকে কোনওরকম খবর না দিয়েই এই পরিদর্শন করা হয় বলে জানান মন্ত্রী। প্রথমে বড়শুল ব্লক হাসপাতালে পৌঁছে জরুরি বিভাগের পরিষেবা খতিয়ে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসক ও নার্সরা কীভাবে পরিষেবা দিচ্ছেন, হাসপাতালে ওষুধ ও ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত রয়েছে কি না, বিভিন্ন নথিপত্র ঠিকঠাক রাখা হচ্ছে কি না—সেসব বিষয় খতিয়ে দেখেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande